ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ মারা গেছেন ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য

নির্বাচনের আগে কলকাতায় মমতা-কেজরিওয়াল-ভগবন্তের বৈঠক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৩,  10:34 AM

news image

আগামী ২০২৪ সালে ভারতে লোকসভার নির্বাচন। কিন্তু তার আগে বিরোধী ঐক্যকে শান দিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার বিকালে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে মমতার সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ) অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা ভাগবন্ত মান। এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ও অতিশী সিংহ।  সম্প্রতি একটি নতুন অধ্যাদেশ জারি করে দিল্লির যাবতীয় সরকারি কর্মকর্তাদের নিয়োগ ও বদলির ক্ষমতা দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের হাতে তুলে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশ যাতে ভারতের সংসদের উচ্চকক্ষ (রাজ্যসভা)'য় খারিজ হয়ে যায়, তার জন্য সকল বিরোধীদের সমর্থন চাইছেন কেজরিওয়াল। সেই সমর্থন আদায় করতেই মূলত এদিন মমতার সাথে বৈঠক করেন কেজরিওয়াল ও তার দলের নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। পরে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। সেখানে মমতা জানিয়ে দিয়েছেন, এই অধ্যাদেশ খারিজ করার বিষয়ে তার দল তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় আপকে সমর্থন দেবে। আমি সকল বিরোধী দলগুলিকে অনুরোধ জানাবো তারা যদি একত্রে কাজ করতে চায় তবে তারা যেন বিজেপির এই আইনের স্বপক্ষে ভোট না দেয়। ২০২৪ সালের নির্বাচনের আগে এটাই সেমিফাইনাল হবে। যদিও তারা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ তবুও তারা কিছু করতে পারবে না। কারণ সেখানেও বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। মমতার অভিযোগে, এই সরকার এখন অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি এবং ফর দ্য এজেন্সিতে পরিণত হয়েছে। আমাদের আশঙ্কা এই কেন্দ্রীয় সরকার যে কোন মুহুর্তে সংবিধান পরিবর্তন করতে পারে। তারা দেশের নাম পরিবর্তন করতে পারে। এমনকি তারা সুপ্রিম কোর্টের রায়কেও সম্মান করে না। রাজ্যসভায় আপকে সমর্থনের কথা জানানোর পর তৃণমুল প্রধান মমতাকে কৃতজ্ঞতা জানান কেজরিওয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম