ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র সংগ্রহ করছে বিএনপি : ডিবি

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  1:59 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে বলে অভিযোগ করেছে মহানগর পুলিশ। রোববার (২০ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী। তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগে গ্রেপ্তার হওয়া ছাত্রদলের ছয় নেতা এমন তথ্য দেন। আটক নেতাদের থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার নেতার বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্রগুলোর মধ্যে দুটি পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেন তারা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করে এই পরিকল্পনা করছিলেন। যাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা হয়েছে তাদের নাম ঠিকানা পেয়েছে গোয়েন্দা পুলিশ। এর আগে, শনিবার রাজধানীর লালবাগে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি।গ্রেপ্তার ছাত্রদলের নেতারা হলেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম