ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫,  3:22 PM

news image

অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এ ছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ইসি মাছউদ। তিনি বলেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। আব্দুর রহমানেল মাছউদ বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। ইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে এ সভায় পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম