ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

নিরাপত্তা নিশ্চিতে ইরান সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  10:50 AM

news image

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করবে—এমন কঠোর বার্তা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে খাতাম আল-আনবিয়া (সেন্ট্রাল হেডকোয়ার্টার্স)–এর মুখপাত্র এব্রাহিম জোলফাঘারি এই মন্তব্য করেন।

ইরান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইরান খুব বুদ্ধিমত্তা ও শক্তভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলে বাইরের হরমুজে কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই। তিনি সতর্ক করে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রয়োজনে ‘প্রতিটি সক্ষমতা’ ব্যবহার করবে।

ফার্স নিউজ এজেন্সির খবর অনুসারে তিনি আরও জানান, আইআরজিসি ইরাকের এরবিলে ব্যাপক হামলা চালিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেস, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও উল্লেখ করা হয়। জোলফাঘারি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রতারণামূলক আচরণ’ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না। শত্রুর মনস্তাত্ত্বিক কৌশল এখন স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম