ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  12:16 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিরাপত্তাবাহিনী কোনও গুম-খুনের সঙ্গে জড়িত নয়। কেউ কেউ আত্মগোপনে থেকে অপপ্রচার চালাচ্ছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলে। র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে এটি করেছে।

লবিস্ট নিয়োগে কিভাবে বিদেশে টাকা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগির তা সামনে আনা হবে।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কেউ গুম-খুন হয় না। অনেকে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। কাউকে কাউকে কিছুদিন পরই উদ্ধার করা হয়। পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে কিছু সমস্যা আছে। এ নিয়ে সেনাবাহিনী কাজ করছে। পাহাড়ে অনেক ধরনের ষড়যন্ত্র হয়। দখল-বেদখলের ঘটনা ঘটে। পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী সেখানে সেনা সদস্য পাঠানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম