ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নিয়মিত বাজার পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  2:36 PM

news image

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুদ এবং সরবরাহ স্বাভাবিক করতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। রোববার (২৩ অক্টোবর)  বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালের এক ভার্চ্যুয়াল মত বিনিময় সভায় এ নির্দেশাবলী জারি করা। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।   সভায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদ এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এতে সাম্প্রতিক চিনির দাম বৃদ্ধির পটভূমিতে চিনির মজুদ এবং সরবরাহ নিয়েও আলোচনা হয়। শাখাওয়াত মুন বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সারের পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহের বিষয়ে অবহিত করেছে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে শিল্প, খাদ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।   সভার শুরুতে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালকের সর্বশেষ অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম