ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নিয়মিত ধনে পাতা খান

#

লাইফস্টাইল ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:26 PM

news image

প্রতিদিনের একঘেয়ে রান্নায় একটু খানি ধনে পাতা দিলে রান্নার স্বাদ-গন্ধ এক নিমেষে বদলে যায়। তবে ধনে পাতার বিভিন্ন ওষধিগুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত ধনে পাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে প্রভাবিত করে থাকে। যাতে সঠিকভাবে কাজ করতে পারে না লিভার। এক বিশেষ ধরণের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ধনে পাতায়, যা দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে ক্ষতি হতে পারে। উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে ধনে পাতা। তাই যদি নিয়মিত ধনে পাতার ব্যবহার হয়ে তাহলে নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে। শ্বাস-প্রশ্বাসের রোগী হলেও ধনে পাতার নিয়মিত খাওয়া ক্ষতিকারক। সেক্ষেত্রে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ৷ ধনে পাতা সঠিকমাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে একইভাবে বাকি কারণগুলির মতো অতিরিক্ত ধনে পাতা সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে দেয়। যা সমস্যা সৃষ্টি করে। ধনে পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভাবী সন্তানের ক্ষতি করতে পারে । এমনকি মাতৃত্বেও অনেক সময়ে বাধা সৃষ্টি করতে পারে ধনে পাতা খাওয়া। তবে সবকটি তথ্যই ধনে পাতার অতিরিক্ত পরিমাণ খাওয়ার ওপরই নির্ভর করছে। তাই পরিমিত মাত্রায় এই পাতার ব্যবহার কার্যকরী হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম