ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নিম্নচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে মুষলধারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  10:29 AM

news image

ছবি : সংগৃহীত 

মোংলায় মঙ্গলবার ভোর থেকে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। গত রাত থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, কয়েকদিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলাসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এখন পূর্ণিমার ভরা গোন চলায় ও নিম্নচাপের প্রভাবে আজও মোংলাসহ সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূল কয়েক ফুটের বেশি উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হওয়ার আশংকার কথা জানিয়েছে তিনি। বৈরি হাওয়ার ফলে বাড়িঘর থেকে লোকজনও বের হচ্ছে কম। আর এতে বেশি বিপাকে পড়েছে দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা। পৌর শহরের মামার ঘাটের শ্রমিক কামাল হোসেন বলেন, ‘বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল টানারও কোনো কাজ নেই। বৃষ্টিতে বেকার বসে রয়েছি।’ ভ্যান চালক মানিক বলেন, ‘বৃষ্টিতে ভিজে গাড়ি চালানো যায় না, রাস্তাঘাটে লোকজনও তেমন নেই। আবহাওয়া খারাপ তাই কয়েকদিন ধরে ভাড়াও নেই, চলব কিভাবে।’এদিকে বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্স’র ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম