ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগে যা বললেন পীরজাদা

#

বিনোদন প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  11:07 AM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে  গুরুতর অভিযোগ এনেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন পীরজাদা হারুন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নিপুণ অনেক অভিযোগের মধ্যে একটি অভিযোগে বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। ওই গালে দুইটা চড় লাগানো উচিত ছিল, যেটা আমি করিনি। আমার নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল, যখন উনি ওই কথা বলেছেন।’

তবে আজ সন্ধ্যায় এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় পীরজাদা হারুন বলেন, ‘নিপুণকে চুমু খেতে চাওয়ার অভিযোগ সত্য নয়। এমন কোনও ঘটনাই ঘটেনি।’ একাধিকবার নিপুণের অভিযোগ অস্বীকার করে একই কথা বলেছেন পীরজাদা হারুন। চিত্রনায়িকা নিপুণ আক্তারকে ১৩ ভোটে হারিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু এই ফলে অসন্তোষ জানিয়েছেন নিপুণ। সংবাদ সম্মেলনে আসার আগে বনানী থানায় নিজের জীবনের নিরাপত্তাহীনতার জন্য একটি জিডি এবং জায়েদ খানের চ্যাটের ব্যাপারে পুলিশপ্রধানের কাছে অভিযোগ আকারে দিয়ে এসেছেন বলে জানান এই অভিনেত্রী। নির্বাচনে নিপুনের প্যানেল থেকে সভাপতি পদে জয়লাভ করেছেন ইলিয়াস কাঞ্চনসহ ১০ জন প্রার্থী। তাই নিপুন চান না পুরো নির্বাচন পুনরায় হোক। জায়েদ খানের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁর পদটি স্থগিত করে এ পদে পুনরায় নির্বাচন করতে চান নিপুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম