ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নিজ ফ্ল্যাটে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  10:35 AM

news image

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি জানান, মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ৬তলা বহুতল ভবনের নিচ তলাতে ভাড়া থাকেন ওই দম্পতি।

বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচ তলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টীলের দরজা শাবল দিয়ে ভেঙ্গে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামী মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কখন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় কোন নাশকতা রয়েছে কিনা বা কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরিফিন বলেন, এ বিষয়ে কেউ কোন তথ্য জানায়নি। ঘটনা শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম