ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

নিজ নাগরিকদের সতর্ক করে অবিলম্বে রাশিয়া ত্যাগ করতে বলল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  10:32 AM

news image

রাশিয়ায় বসবাসকরী নিজক নাগরিকদের সতর্ক করে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে মস্কোর মার্কিন দূতাবাস  দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিবৃতিতে মার্কিন নাগরিকদের নতুন করে রাশিয়া সফর না করার পাশাপাশি যারা বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তাদেরকে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের রাশিয়া সফরের ব্যাপারে একই ধরনের একটি সতর্কবার্তা জারি করেছিল।

এবার রুশ সরকার দেশটির রিজার্ভ সেনা তলব করার পর মার্কিন দূতাবাস আবার একই ধরনের সতর্কতা জারি করল। এমন সময় মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগ করার আহ্বান জানানো হলো যখন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়েছে।  সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং এটি কোনও ধাপ্পাবাজি নয়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সূত্র: আল-জাজিরা, সিএনএন, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম