ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  5:23 PM

news image

কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি। যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তাঁর নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য। আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর দ্য গার্ডিয়ানের। বিলটি নিয়ে আজ বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে। এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম