ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও মৃত্যু ৩ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  4:27 PM

news image

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরের গেটের তালা ভেঙে ফরিদ ভূঁইয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাউনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।  শুক্রবার রাত ১০টার পর বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে বসতঘরের খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর গলা কাটা লাশ পড়ে আছে। বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ২টায় নিহত ফরিদ ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মরদেহের প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। আশা করি খুনের রহস্য উদঘাটন করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম