ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

নিজ ঘরে কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২২,  10:35 PM

news image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে নিজ ঘর থেকে আয়েশা সিদ্দিকা (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মে) রাতে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আয়েশা সিদ্দিকা মাঝিনা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে এবং জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহতের বড় ভাবি বকুল আক্তার জানান, গতকাল শুক্রবার রাতে বড় ভাই ও ভাবির অনুপস্থিতিতে নিজ ঘরে শুয়েছিলেন আয়েশা এবং অন্য ঘরে শুয়ে ছিলেন প্রতিবেশী দুই কিশোরী। শনিবার (০৭ মে) সকালে ঘুম থেকে উঠে ওই দুই কিশোরী তাদের রুমে বাইরে থেকে দরজা লাগানো দেখতে পায়। পরে তারা বিকল্প দরজা দিয়ে আয়েশার রুমে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠে। এ সময় প্রতিবেশীরা এসে তার মরদহে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রতিবেশী শাহিদুল ইসলাম বলেন, নিজ ঘরে একটি মেয়ে নিরাপদে থাকতে পারেনি। আমরা এ ঘটনার দ্রুত বিচার চাই। জয়পুরহাট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ জানান, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। আর এ হত্যাকাণ্ডটি প্রেমঘটিত কারণেও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর আরও ভালোভাবে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম