ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

নিজ কারখানায় মালিককে ৩ টুকরো করে পুঁতে রাখল কর্মচারীরা

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  3:46 PM

news image

রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের পাঁচদিন পর নিজ কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর মরদেহ কারখানার মেঝেতেই পুঁতে রাখা হয়েছিল। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন আলম। তার স্ত্রীর সঙ্গে সবশেষ কথা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে যাওয়া নিয়ে। তার কোনো সন্ধান না মেলায় দুদিন পর থানায় সাধারণ ডায়েরি করেন আলমের স্ত্রী। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার সবশেষ অবস্থান দেখতে পান কারখানা এলাকায়। দুজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কারখানার ভেতরে মরদেহ রয়েছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, কারখানার শ্রমিক ছিলেন দুজন। সাপ্তাহিক পারিশ্রমিক নিয়ে মালিক আলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল একজনের।  তাদের দাবি, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে কারখানা মালিক আলম দেখতে পান দুই শ্রমিকসহ মোট চারজন মিলে তাস খেলছেন। কারখানার ভেতরে তাস খেলার কারণ জানতে চাইলে তর্কে জড়ান তারা। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে জ্ঞান হারান আলম। পরে তাকে তিন টুকরো করে মেঝেতে পুঁতে রাখা হয়। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় ওই কারখানার ২ জন কর্মচারীকে আটক করা হয়েছে। আরও দুইজনকে আটকের অভিযান চলছে। হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম