ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নিজের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা

#

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫,  11:03 AM

news image

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে শিবাজি পার্কে অনুশীলনে ব্যস্ত সময় কাটালেন রোহিত শর্মা। প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে এই অনুশীলন সেশনে নিজের জন্যই বিপত্তি ডেকে এনেছেন তিনি। ভেঙে ফেলেছেন নিজের সাধের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনেক ভক্ত মাঠে উপস্থিত ছিলেন রোহিতকে দেখতে। কেউ কেউ আবার তার ব্যাটিংয়ের মুহূর্তগুলো ধারণ করে পোস্টও করেছেন অনলাইনে। ‘অল হার্ট ক্রিকেট একাডেমি’তে অনুষ্ঠিত এই অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের তরুণ কিছু বোলার। এ সময় দুটি আলাদা ব্যাটিং নেটে অনুশীলন করেছেন রোহিত। অনুশীলনের সময় রোহিতের পরিচিত শটগুলো দেখা গেছে—পুল, কাট, ইনসাইড-আউট ড্রাইভ—সবই আগের মতো নিখুঁত টাইমিংয়ে খেলেছেন তিনি। পেস বোলিংয়ের বিপরীতে শক্ত হাতে খেলেছেন কয়েকটি চোখ ধাঁধানো শট। এরপর কিছু সময় ব্যয় করেছেন স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাট করতে। সেখানে মনোযোগ দিয়েছেন সুইপ ও স্লগ সুইপ শটে। এ সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়, রোহিত নাকি অনুশীলনের সময় ভুল করে নিজের ল্যাম্বরগিনি গাড়িতে বল মেরেছেন। বিষয়টি জানিয়েছেন ভিডিও ধারণ করা ভক্ত। তিনি বলেছেন, ‘আরে রোহিত এটা কী করলেন! নিজেই নিজের ল্যাম্বরগিনিটা ভেঙে ফেললেন!’ চলতি বছরের মাঝামাঝিতে রোহিত তার সংগ্রহে যোগ করেন এই দামী লাল ল্যাম্বরগিনিটি। যার দাম ছিল ৬ কোটি ২৭ লাখ টাকা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, এমন দামের গাড়ি আর কখনোই ব্যবহার করেননি রোহিত। ৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। সেই ম্যাচে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জেতে, এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। ওয়ানডে দলের অধিনায়কত্ব এখন শুভমন গিলের হাতে। তবে রোহিত আবার ফিরছেন ওয়ানডে সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। মুম্বাইয়ে সেই সিরিজের প্রস্তুতি নিতে গিয়েই বিপত্তিটা বাধালেন রোহিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম