ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নিজের স্ট্রাইক রেট নিয়ে মুখ খুললেন বাবর

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২৪,  10:34 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এখনও মাঠের লড়াইয়ে নামেনি পাকিস্তান। তার আগেই অবশ্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে। বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকরা। তাকে কেউ কেউ 'স্বার্থপর' বা 'নিজের জন্য খেলেন' এমন কথাও শুনতে হয়েছে।   যদিও পাকিস্তানের অধিনায়ক বলছেন, নেতৃত্ব পাওয়ার পর থেকে নিজের কথা ভাবেন না তিনি। বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, 'অনেকে বলে- আমি নিজের জন্য খেলি। আসলে নিজের জন্য খেললে সবকিছু অন্যরকম হতো। আমার চিন্তায় থাকে দলের চাহিদার কথা। হ্যাঁ, কখনো কখনো আমার সেই চিন্তা ভুল হয়। আমি তা মেনেও নিই। কোনো ওভারে হয়তো আরও ভালো করতে পারতাম, কোনো ওভারে হয়তো ধীরগতিতে খেলেছি- এসব নিয়ে নিজেরই ভাবা দরকার।' স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, 'কখনো হয়তো এমন হলো- যে মাঠে থাকা অবস্থায় অপরপ্রান্তের দুইজন আউট হয়ে গেলেন। তখন দলকে এগিয়ে নেওয়ার কথা ভাবতে হয়। অনেক সময় যখন রানরেট কমে আসে, তা কিন্তু আমার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য নয়। আমি যেদিন থেকে অধিনায়ক হয়েছি, সেদিন থেকেই আমার নিজের লক্ষ্য পেছনে রেখে এসেছি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম