ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নিজের মৃত্যুর গুজব শুনে যা বললেন হানিফ সংকেত

#

বিনোদন প্রতিবেদক

২৫ মে, ২০২২,  7:10 PM

news image

ছবি: সংগৃহীত

রাতে গুজব রটেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃত্যু হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা দুশ্চিন্তায় পড়ে যান এই ব্যক্তিত্বকে নিয়ে। তবে বিষয়টি যে গুজব, তার সত্যতা জানিয়েছেন হানিফ সংকেত নিজেই। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সঙ্গে কথা বলছি কীভাবে? আমি মরিনি। বেঁচে আছি।’ এমন গুজব ছড়ানোর কারণ কী হতে পারে— জানতে চাইলে তিনি বলেন ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃসন্দেহে অনৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।’ কথোপকথনের সময় হানিফ সংকেত নিজের সুস্থতার কথাও নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।  মূলত, সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হানিফ সংকেতের খালাতো ভাই নুরুজ্জামান বাচ্চু। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম