ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

নিজের বিয়ের পরিকল্পনা জানালেন বাবর আজম

#

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:46 PM

news image

বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিয়ে করেছেন। কেএল রাহুল ও অক্ষর প্যাটেল বিয়ে করেছেন। অন্যদিকে শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো তারকারাও এ মৌসুমে বিয়ে সেরে ফেলেছেন। এমন পরিস্থিতিতে ভক্তরা অপেক্ষায় রয়েছেন আরও কয়েকজন ক্রিকেটারের বিয়ে নিয়ে। এর মধ্যে প্রথম নাম পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। পাকিস্তানি ফ্যান থেকে শুরু করে মিডিয়াও তাদের তারকা ব্যাটসম্যানের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে মনে হচ্ছে বাবর নিজেই তাদের সবার সঙ্গে তার বিয়ের জন্য অপেক্ষা করছেন। গত দুই মাসে পাকিস্তানি দলের চার খেলোয়াড় বিয়ে করেছেন। বাবর আজমও প্রতিটি বিয়েতে যোগ দিয়েছেন। টুইটারে ও সংবাদ সম্মেলনে প্রশ্ন করছেন, কবে বিয়ে করবেন পাকিস্তানি অধিনায়ক।বাবর পাকিস্তানি ক্রিকেটের সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন এবং বিশ্বক্রিকেটেও তার একটি মর্যাদা রয়েছে। তাই স্পষ্টতই তার ভক্তরাও বাবরের বিয়ের জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষায় বাবরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির অধিনায়কত্ব করা বাবরকে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, চুল তো সাদা হতে শুরু করল! তিনি কখন বিয়ে করবেন। পেশোয়ারের অধিনায়কও চমকপ্রদ জবাব দেন, এটা সাদা চুল বয়সের কারণে নয়, আগে থেকেই। বিয়ের বয়সের কারণে নয়। সময় হলেই হবে। আমিও সেই সময়ের অপেক্ষায় আছি, তোমারও অপেক্ষা করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম