ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নিজের পাতা ফাঁদে স্কুল ছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২২,  3:35 PM

news image

চোরের উপদ্রব থেকে নিজের গরু রক্ষা করতে গোয়াল ঘরে দিয়েছে বৈদ্যুতিক খোলা লাইন। আর নিজের দেওয়া সেই তাঁরে জড়িয়ে প্রাণ হারালো মাহিন (১৩) নামে এক স্কুল পড়ুয়া ছাত্র। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে। শুক্রবার (১৭ জুন) সকালে গোয়াল ঘরের দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে মৃত্যু ঘটে তার। নিহত মাহিন ওই গ্রামের দুবাই প্রবাসী আবদুল মোতালেব ফকির এর একমাত্র ছেলে। সে কেরণখাল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।পার্শ্ববর্তী বাড়ির ইউসুফ জানান, চোরের কবল থেকে নিজেদের গরু রক্ষা করতে গোয়াল ঘরের দরজা সহ চারপাশে বৈদ্যুতিক তাঁরের ফাঁদ সৃষ্টি করে রাখে মোতালেব ফকিরের একমাত্র ছেলে মাহিন। প্রতিদিন সকালে বৈদ্যুতিক লাইন বন্ধ করে ঘর থেকে গরু বের করে। শুক্রবার সকালে ভুল বসত বৈদ্যুতিক লাইন বন্ধ না করে গরু ঘরের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় মাহিন। কিছুক্ষণ পর দাদা ছায়েদ আলী নাতিকে এ অবস্থায় দেখে তাকে চান্দিনা সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে জানায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম