ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  12:46 PM

news image

নিজের নয়, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কালশী বালুর মাঠে মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণে ও তাদের ভাগ্য গড়ার জন্য এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য নয়। কেউ যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। দীর্ঘদিন ক্ষমতায় থাকাতেই দেশের উন্নতি হয়েছে। ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ। সরকারপ্রধান বলেন,

পদ্মাসেতু নিমার্ণ নিয়ে অনেক মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে। পদ্মাসেতু নিমার্ণ বিরাট চ্যালেঞ্জ ছিল। এ সময় মিরপুরের কালশী বালুর মাঠে বিনোদন পার্ক করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কালশী বালুর মাঠে কোনো ভবন নির্মাণ হবে না। এখানে বিনোদন পার্ক গড়ে তোলা হবে। এ ছাড়া ঢাকায় বসবাসরত উর্দুভাষী অবাঙালিদের ফ্ল্যাট করে দেওয়ারও ঘোষণা দেন শেখ হাসিনা।তিনি বলেন, উর্দুভাষীদের জন্য উন্নতমানের ফ্ল্যাট নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম