ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

নিজেদের মহাকাশ স্টেশনে ৩ নভোচারী পাঠাল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  5:35 PM

news image

নিজেদের তৈরি 'তিয়ানগং' মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো নভোচারী পাঠাল চীন। মঙ্গলবার (২৯ নভেম্বর) গোব মরুভূমির উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝাউ-ফিফটিন নভোযানে যাত্রা করেন তিন নভোচারী। ছয় মাস মহাকাশে থাকবেন তারা। তারা ফিরলে পাঠানো হবে নতুন নভোচারী। এর আগে চলতি বছরের জুনে তিয়ানগংয়ে গিয়েছিলেন তিন নভোচারী। এখন তারা ফিরে আসবেন।  যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পর 'তিয়ানগং', কক্ষপথে থাকা দ্বিতীয় মহাকাশ স্টেশন। ২০১১ সাল থেকে চীনের সঙ্গে কার্যক্রম বন্ধ রেখেছে নাসা। এরপর থেকে নিজস্ব উদ্যোগে কাজ করছে চীন।  চীনের মহাকাশ স্টেশন তৈরিতে ১১টি আলাদা যন্ত্রাংশ দরকার। এ যাত্রায় যন্ত্রাংশের শেষ চালানটি যাচ্ছে। মহাকাশ স্টেশনটিতে প্রায় এক দশক ধরে কাজ করবে চীনের নভোচারীরা। প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে।বিশ্বের তৃতীয় দেশ হিসেবে কক্ষপথে নভোচারী পাঠাতে সক্ষম হয়েছে চীন। এর আগে মঙ্গল গ্রহ ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করে দেশটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম