ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:27 AM

news image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর টেংরাখালির মাঠের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় জসিম। এরপর বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। রাত ১০টার দিকে টেংরাখালির মাঠের নির্জন এক ভুট্টাখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, মরদেহটির গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম রয়েছে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম