ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিখোঁজের দুইদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২২,  10:46 AM

news image

মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মৌসুমী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে মৌসুমীকে। নিহত মৌসুমী আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উওর দুধখালী গ্রামের মানিক হাওলাদারের মেয়ে এবং একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী। তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী দুটি শিশু সন্তান রয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়,

বুধবার বিকেলে নিজ বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশে বের হয় মৌসুমী। দাদির সাথে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরে তার কোনো খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। ঘটনার দুইদিন পর শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে গেলে তার মরদেহ গলায় দড়ি পেঁচানো অবস্থায় ভাঙা গাছের ডালের সাথে মাটিতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।  নিহতের খালাত বোন তানজিলা আক্তার বলেন, আমার আপুকে ধর্ষণ শেষে হত্যা করে গাছের ডালের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে। আপু নয়তো আত্মহত্যা করবে কেন। তার দুটি ছোট ছোট বাচ্চা রয়েছে। আমরা আইনের কাছে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম