ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  3:26 PM

news image

বেশ কিছুদিন ধরেই আঙুলের চোটটা ভালোই ভোগাচ্ছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনো জায়গায় ছিল না দেশ সেরা ওপেনার। খেলতে পারেনি পাকিস্তান সিরিজেও। এবার ছিটকে গেলেন নিউজিল্যান্ড সিরিজ থেকেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, নিউজিল্যান্ড সফরে তিনি থাকবেন না তামিম। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে তার লাগবে আরও এক মাসের মতো সময়। সোমবার (২২ নভেম্বর) তামিম নিজের অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে জানতে ইংলিশ এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তিনিই মূলত তামিমকে পরামর্শ দিয়েছেন আরও এক মাস মাঠের বাইরে থাকার। বললেন, ‘তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, তিনিই তাকে পরামর্শ দিয়েছিলেন আরও একমাস মাঠের বাইরে থাকার, তাহলে আর তার কোনো অস্ত্রোপচারের দরকার পড়বে না। সেটা হলে সে নিউজিল্যান্ড সফর করতে পারবে না।’ ডিসেম্বরের শেষ দিকে ২০২২-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। তাসমান সাগরপাড়ে মুমিনুল হকের দল খেলবে দুটো টেস্ট। তরাঙ্গার বে-ওভাল স্টেডিয়ামে নতুন বছরের প্রথম দিনেই প্রথম টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ। এরপর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে পরের টেস্ট। মুমিনুলদের এই সফরে থাকবে না সীমিত ওভারের কোনো সিরিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম