ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৩,  4:20 PM

news image

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৩ মাত্রার। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এ ভূমিকম্পের পরপরই ভূমিকম্প কবলিত এলাকায় সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা।  তবে নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে ভিন্ন কথা। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানিয়েছে, ভূমিকম্প হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।  ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) এবং জিএনএস সায়েন্স কারমাডেক দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পের মূল্যায়নের বরাত দিয়ে জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের সুনামি সৃষ্টি হবে না যা নিউজিল্যান্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এর আগে, ২০২১ সালের ৪ মার্চ এই এলাকায় ৮ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম