ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

নিউজিল্যান্ডে হোস্টেলে আগ্নিকান্ডে কমপক্ষে ৬ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২৩,  11:22 AM

news image

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লাগার কারণে অন্তত ছয়জন মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এছাড়া অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর অজ্ঞাত আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিবিসি বলছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এখনও অনেক লোকের খোঁজ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। বিবিসি বলছে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা ভবনের ওপরের দিকে আগুন দেখতে পান। এরপর ভোর চারটা নাগাদ অন্তত ২০টি ফায়ার ট্রাকের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম