ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের সামনে টিকাবিরোধী বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২১,  2:32 PM

news image

বাধ্যতামূলক করোনার টিকা ও লকডাউনের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। বিহাইভ নামে পরিচিত পার্লামেন্ট ভবনের দু’টি গেট ছাড়া সকল দরজা বন্ধ করে দেয়া হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই মাস্ক পরা ছিলো না। তারা সেন্ট্রাল ওয়েলিংটনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেয়। স্বাধীনতা চাই লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে ও বিধিনিষেধ তুলে নেয়ার জন্য স্লোগান দিতে থাকেন। এদিকে, পার্লামেন্ট ভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বহুসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডন গত মাসে ঘোষণা করেন, স্বাস্থ্য ও সেবাখাতের শিক্ষক ও কর্মীদের করোনার দুই ডোজ টিকা নিতে হবে। প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯০ শতাংশ টিকা নিলেই তিনি স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেয়ার প্রতিশ্র“তি দেন। যদিও এখন পর্যন্ত দেশটির প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকা নিয়েছে। বিশ্বের যে কয়টি দেশে করোনার সংক্রমণ কম নিউজিল্যান্ড তাদের মধ্যে একটি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম