ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  10:49 AM

news image

কিছুদিন আগেই ত্রিদেশীয় সিরিজে দুইবারের দেখায় প্রতিবারই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। প্রতিযোগিতা পাল্টালেও সেই করাচির মাঠে একই দুর্ভাগ্য সঙ্গী হলো মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে চার ম্যাচ খেলে সবগুলোতেই হার দেখল পাকিস্তান। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান করে নিউজিল্যান্ড। জবাবে যতটা আক্রমণাত্মক শুরুর দরকার ছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি পাকিস্তানের ব্যাটিংয়ে। তাতে ১১ দিনের মধ্যে তারা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তৃতীয়বার হারলো তারা। ৩২১ রানের লক্ষ্যে নেমে ব্যাটিং শুরু করেন বাবর আজম ও সৌদ শাকিল। ইনজুরির কারণে চারে নামেন স্বীকৃত ওপেনার ফখর জামান। কিন্তু সুবিধা করতে পারেননি, থামেন ২৪ রানে।  দুই ওপেনারের ব্যাটে ধীরে শুরু করে পাকিস্তান। ব্যক্তিগত ৬ রানে ফিরে যান শাকিল। তারপরে নেমে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিলিপসের এক হাতে নেওয়া অসাধারণ ক্যাচে ৩ রানে থামেন রিজওয়ান। ইনিংসের প্রথম ভাগে রানের জন্য ক্ষুধা দেখা যায়নি পাকিস্তানের মধ্যে। বাবর ৮১ বলে ফিফটি করে আউট হন ৬৪ রান করে। শেষ দিকে খুশদিল শাহের ক্যামিও জেতানোর জন্য যথেষ্ট ছিল না। এছাড়া, হারিস রউফ ও নাসিম শাহও ক্রিজে নেমে কয়েকটি ছক্কা হাঁকিয়ে আনন্দে ভাসান। সেটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। ব্যক্তিগত ইনিংসে ৪৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৯ রান করেন খুশদিল। সালমান আগা ২৮ বলে ৪২ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে উইল ও’রোর্কে ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ৪৭.২ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৬০ রানে। তার আগে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ইয়াং। ফিলিপসের ব্যাটে আসে ৬১ রান। ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ল্যাথাম। প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম