ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৫,  5:01 PM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলো থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি। পুলিশ কর্মকর্তা আন্দ্রে রে জানিয়েছেন, ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে চালক অন্যমনস্ক হয়ে পড়লে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেকে ভেতরে আটকা পড়েন এবং কেউ কেউ বাইরে ছিটকে যান। পরে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।  এই বিষয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দুর্ঘটনার খবর পেয়ে আটটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটকরা ছিলেন। তবে কারিগরি ত্রুটির কারণে নয়, চালকের অবহেলাজনিত কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে পুলিশ। বাসের চালক বেঁচে গেছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন বলে জানান আন্দ্রে রে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম