ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

নিউইয়র্কে ভারি বর্ষণে বন্যা, জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  10:50 AM

news image

ভারি বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যার সৃষ্টি হয়েছে। আকস্মিক এ বন্যার কারণে শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অনেক শাখা রাস্তা ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে রাতভর ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকোল বলেছেন, ‘পরিস্থিতি ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ।’ এক্স ( সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘সমগ্র অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত হচ্ছে। ফলে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি।’ এ ছাড়াও তিনি মানুষজনকে নিরাপদ অবস্থানে থাকার ও পানিতে ডুবে যাওয়া রাস্তায় চলাফেরার না করার জন্য আহ্বান জানান।বিভিন্ন মাধ্যমে ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেকে হাঁটুজল আবার কেউ কেউ কোমর সমান পানি পাড়ি দিচ্ছেন। নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম