ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউইয়র্কে ড্রাই ডকে বিস্ফোরণে একজন নিহত, আহত ৩৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২৬,  11:19 AM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টেটেন আইল্যান্ডের একটি ড্রাই ডকে বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। আটকে পড়া মানুষদের উদ্ধার এবং আগুন নেভানোর কাজ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, স্টেটেন আইল্যান্ড বরোর রিচমন্ড টেরেস এলাকার একটি বেসমেন্টে প্রথমে আগুন লাগে এবং সেখানে দুইজন কর্মী আটকে পড়েন। এই খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু উদ্ধার অভিযান চলাকালীন সময়েই হঠাৎ সেখানে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকর্মীরা আটকে পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চালান। বিস্ফোরণে আহতদের মধ্যে দুই দমকলকর্মীর অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন ফায়ার মার্শাল রয়েছেন, যার কানের পাশের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ইন্টুবেশন) মাধ্যমে রাখা হয়েছে। অন্য দমকলকর্মীর অবস্থাও গুরুতর, তবে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।  নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তনশীল জরুরি পরিস্থিতি ছিল। উদ্ধারকর্মীরা বরাবরের মতোই নিজেদের জীবনের তোয়াক্কা না করে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন, যাতে অন্যরা নিরাপদে ফিরতে পারে। নিহত ব্যক্তি একজন বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করা হলেও তার পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মেয়র মামদানি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরপরই এই বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে একটি বিস্তারিত ও আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম