ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

না.গঞ্জে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  1:16 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সুমন, লোকমান, শফিক, সুমন ২, আরিফুল ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক রায় ঘোষণার সময়ে পলাতক ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম