ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

না ফেরার দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২৩,  12:25 PM

news image

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সহধর্মিণী লায়লা শামীম আরা মারা গেছেন।  বৃহস্পতিবার ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বিষয়টি জাহিদ ফারুক শামীম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। লায়লা দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম