ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

নাড়ির টানে বাড়ি ফিরতে ট্রেনের ছাদে অসংখ্য যাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৩,  9:27 AM

news image

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। কেউ বাসে, কেউ লঞ্চে, কেউবা আবার ট্রেনে করে বাড়ি ফিরছেন। শুক্রবার (২১ এপ্রিল) ট্রেনে ঈদযাত্রার শেষ দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ঢল শুরু হয়। তবে কোনো যাত্রীকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট কিনে স্টেশনে প্রবেশ করছেন। অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে ট্রেনের ছাদেও চড়ে বসেছেন। আসাদ আহমেদ নামে রাজশাহীর এক যাত্রী বলেন, অনলাইনে শেষদিনের টিকিট পেয়েছি। আজ গ্রামে যাব, এটা ভাবতেই ভালো লাগছে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করা মানে ঈদের খুশি কয়েকগুণ বেড়ে যাওয়া। সেহরি খেয়েই স্টেশনে এসেছেন ইয়ারুল নামে এক যাত্রী। অথচ তার ট্রেন সকাল সোয়া ৮টায়। তিনি বলেন, সেহরির পর ঘুমিয়ে গেলে আর বাড়ি যাওয়া হবে না। তাই সেহরির পরই স্টেশনে এসেছি। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, আজ শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেক বেশি। তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন। এখন পর্যন্ত আমাদের ট্রেন সময়মতো ছেড়েছে। এতে যাত্রীরাও খুশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম