ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৬,  1:52 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠিয়েছেন। শনিবার (২৩ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে আইনি নোটিশের অনুলিপি প্রকাশ করেন। আইনি নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত করেছেন, যার ফলে নোটিশদাতা নিজেও গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। নোটিশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশে বলা হয়, এই ধরনের আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নোটিশ প্রদানকারী আইনজীবীর নিকট ব্যাখ্যা করতে অনুরোধ করা হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইনজীবী এ কে এম আজিজুল হক খান জানান, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকে দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম