ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

নাসিক নির্বাচনে কোনো বহিরাগত নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না: এসপি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  12:15 PM

news image

ছবি: সংগৃহীত 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, নাসিক নির্বাচনের দিন রবিবার (১৬ জানুয়ারি) কোনো বহিরাগত শহরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন। আজ শনিবার সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসপি জায়েদুল আলম বলেন, নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না। ভোটের দিন নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেব। যারা কাল শহরে বের হবেন,

আপনারা পরিচয়পত্র নিয়ে বের হবেন। কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা ছাড় দেব না। তিনি আরও বলেন, সবার প্রতি আহ্বান, কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা না করে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানেই থাকব। মা-বোনেরাসহ যারা আছেন, আপনারা সকলে ভোটকেন্দ্রে আসবেন। কেউ বাধা দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম