ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নাসিক নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  4:49 PM

news image

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা নির্বাচনের সব রকমের প্রস্ততি শেষ করেছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট গ্রহনকারী কর্মকর্তা নির্বাচনি এবং ভোট গ্রহনের সরঞ্জাম আমরা পৌছে দিয়েছি। আমাদের ৯ জন ম্যাজিস্ট্রেট টিম ও ৩০টি পুলিশের টিম মাঠ পর্যায়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা আরও ৩০জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পাশাপাশি আমাদের পুলিশের প্রায় ৭৬টি টিম রয়েছে। আমাদের র‌্যাবের ৬৫টি টিম রয়েছে। বিজিবির ১৪টি দল মাঠ পর্যায়ে কাজ করছে এবং আমরা বিজিবি’র আরও ৬টা দল আগামীকাল এড হবে। এর বাইরে আমাদের আরও ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, আমরা সব রকমের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, যাতে এই নির্বাচনটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। আগামীকালের নির্বাচন অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে আমাদের গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। আমাদের প্রত্যাশা আগামীকাল ভোটারগণ সুন্দর ভাবে এসে ভোট দিতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম