ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, চাকরি হারালেন আয়াক্স ডিরেক্টর

#

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  2:16 PM

news image

ছবি : সংগৃহীত
নারী সহকর্মীদের অনৈতিক বার্তা পাঠানোর অভিযোগে চাকরি হারালেন আয়াক্সের ডিরেক্টর মার্ক ওভারমার্স। ছাঁটাই হওয়ার আগেই নিজে থেকে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ওভারমার্সের পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছে আয়াক্স। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী এই ক্লাবটি জানিয়েছেন, ‘ডিরেক্টর মার্ক ওভারমার্স ক্লাব আয়াক্স ছেড়ে যাচ্ছেন। বেশ বড় একটা সময় ধরে নারী সহকর্মীদের অনৈতিক বার্তা পাঠানোর ব্যাপারটি তিনি স্বীকার করেছেন। ব্যাপারটি নিয়ে সাম্প্রতিক সময়ে সুপারভাইজরি বোর্ড ও সিইও এডউইন ফন ডার সারের সঙ্গে তার কথা হয়েছে। তিনি তার উদ্দেশ্য সম্পর্কেও তাদের জানিয়েছেন।’ আয়াক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বার্তা প্রকাশ করেছেন ওভারমার্স নিজেও। বিষয়টি নিয়ে লজ্জা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। ওভারমার্স বলেন, ‘আমি খুবই লজ্জিত। গত সপ্তাহে বিষয়টি স্বীকার করেছি। বুঝতে পারিনি কখন আমি সীমা অতিক্রম করে ফেলেছি। হঠাৎ করেই খুব চাপ অনুভব করছিলাম। আমি খুবই দুঃখিত। আমার অবস্থানে থাকা কারো কাছ থেকে এ ধরনের আচরণ আশা করা যায় না।’ ১৯৯২ সালে আয়াক্সের হয়ে পেশাদার ফুটবলে নাম লেখান ওভারমার্স। ৫ বছর আয়াক্সের হয়ে খেলার পর আর্সেনাল ঘুরে বার্সায় আসেন নেদারল্যান্ডস তারকা। ২০০৪ সাল পর্যন্ত কাতালানদের হয়ে খেলেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম