ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

নারী আইপিএলের ড্রাফটে দুই বাংলাদেশি

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  3:42 PM

news image

নারীদের আইপিএলের দ্বিতীয় আসর আগামী বছরে শুরু হতে যাচ্ছে। তবে এর আগে আগামী ৯ ডিসেম্বর হবে নিলাম। এই নিলামের ড্রাফটে বাংলাদেশের দুই ক্রিকেটার মারুফা আকতার ও রাবেয়া খান নাম লিখিয়েছেন। এই ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন। আসন্ন এই নিলামে ১৬৫ ক্রিকেটারের জন্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজির মাত্র ৩০টি স্লট খালি আছে। সেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য ৯টি স্লট রাখা হয়েছে। এর মধ্যে ১৬৫ জনের মধ্যে ১০৪ জন ভারতীয় ক্রিকেটার থাকবেন। এদিকে এবার নিলামে প্রথম সেটের ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপি ধরা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন এবং অস্ট্রেলিয়ার কিম গার্থ এই সেটের জন্য নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় সেটের বেস মূল্য ৪০ লাখ ভারতীয় রুপি এবং তৃতীয় সেটের বেস মূল্য ৩০ লাখ ভারতীয় রুপি। সর্বোচ্চ স্লট খালি আছে গুজরাট জায়েন্টসের। ১০টি স্লট পূরণে তারা ৫ দশমিক ৯৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। এরপর ৭টি স্লট পূরণ করতে সর্বোচ্চ ৩ দশমিক ৩৫ কোটি রুপি খরচ করতে পারবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর। পাঁচটি স্লট বাকি রয়েছে ইউপি ওয়ারিয়র্সের। তাদের হাতে রয়েছে ৪ কোটি রুপি। চলতি বছরে দারুণ পারফর্ম করেছেন পেসার মারুফা। ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে নিয়েছিলেন ৭ উইকেট। তবে এশিয়ান্সগেমস ও পাকিস্তানের বিপক্ষে কিছুটা নিষ্প্রভ ছিলেন ডানহাতি এই পেসার। ড্রাফটে নাম লেখানো রাবেয়াও বেশ ফর্মে আছেন। পাকিস্তান নারীদের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান ছিল তার। টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেটের পাশাপাশি ওয়ানডেতেও তুলেছিলেন পাঁচ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম