ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে হাসপাতালে দালাল চক্রের ১৪ সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  10:56 AM

news image

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে র‌্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। সেই সঙ্গে আটকৃতদের মধ্যে সাত নারীকে তিনদিন করে ও বাকি সাত জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. রোখসানা (৫০) ও মোছা. মাকছুদা (২৫)। জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগে জেলা প্রশাসন ও র‌্যাব অভিযান চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম