ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’ জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ সবাই মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  5:08 PM

news image

নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণে দগ্ধ মো. ইব্রাহিমও মারা গেছেন। এ নিয়ে দগ্ধ ৭ জনই মারা গেলেন। বুধবার (১০ মে) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইব্রাহিমের মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।  তিনি জানান, মো. ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মো. ইব্রাহিমের আত্মীয় মো. আলমামুন জানান, তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে।

ইব্রাহিমের বাবার নাম মোকলেসুর রহমান হাওলাদার (মৃত)। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তিনি রুপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।  গেল বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রুপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিতো তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস। শুক্রবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর, মধ্যরাতে মারা যান রাব্বি। আর শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল। ঘটনার দিন কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম