ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৪,  11:07 AM

news image

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া এলাকায় মুখোশ পরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে মণ্ডলপাড়া এলাকার মা হোটেলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসির শেখ (২৫) ফতুল্লার ফরাজীকান্দা এলাকার আল আমীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল শেখের ছেলে। তিনি একটি হোসিয়ারির শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহাদাত হোসেন। প্রত্যক্ষদশীরা জানান, মুখে কাপড় বেধে বেশ কয়েকজন অজ্ঞাত যুবক এসে মণ্ডলপাড়ার মা হোটেলের সামনে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ১০০ শয্যার ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিচার চেয়ে নাসির শেখের বড় ভাই আলম শেখ বলেন, ‘ঋষিপাড়ার আলম আর ওর ভাই অয়ন ও সাগরসহ মোট তিনজন মিলে আমার ভাইকে হত্যা করেছে। তাদের সঙ্গে আমার ভাইয়ের কী নিয়ে দ্বন্দ্ব ছিলো, তা আমাদের জানা নেই। সবার সামনে তারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাই হোসিয়ারিতে কাজ করতো। ও কোনো খারাপ কিছু করতো না। আমরা খুনিদের ফাঁসি চাই।’ এ বিষয়ে ওসি শাহাদাত হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম