ঢাকা ০৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম চীনে ঝড়ে নিহত ৮, উপকূলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ কুমিল্লায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ তাদের মেসি আছে, আমাদের আছে সালাহ : ইব্রাহিম হাসান বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! বিকেলে বসছে সংসদ অধিবেশন

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  10:22 AM

news image

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন। রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তারা এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম