ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জে দুই ভাইকে কুপিয়ে হত্যা, ৯ জনকে আসামি করে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  12:25 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। নিহতদের মেজ বোন শামসুন নাহার (৪০) বাদী হয়ে সোমবার সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত রোববার দুপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন— ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫) ও মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক রয়েছেন। সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম