ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নারায়ণগঞ্জে জেএমবির ২ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  4:30 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনায় সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় তাদেরকে। সোমবার (১০ জুন) দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার বান্দরগাছিয়া এলাকার আবদুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম