ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৬,  11:18 AM

news image

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে সারাদেশে উত্তাল পরিস্থিতির মধ্যেই নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই ঘটনা। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তরা হলেন- একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২), এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের একজনকে আটক করা হয়েছে এবং আরেকজন পলাতক রয়েছে। রাকিবুল ইসলাম নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে এই ঘটনা ঘটার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারে। তিনি প্রথমে কাউকে কিছু বলেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এদিকে এই ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত দুইজনই মাদকাসক্ত বলে জানা গেছে। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় দুই রকমের বক্তব্য পাওয়া গেছে। শিশুটির মা বলছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু শিশুটি বলছে দুইজনের একজন তাকে ধর্ষণ চেষ্টা করেছে। বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর সঠিক বিষয়টি জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম