ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  12:01 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মণ্ডল (৫৫) ও তার স্ত্রী বুলবুলি বেগম (৪৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় আব্দুস সালাম এবং মঙ্গলবার সকালে বুলবুলি বেগমের মৃত্যু হয় বলে জানান, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, আব্দুস সালামের শরীরের ৭০ শতাংশ এবং বুলবুলি বেগমের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় নিহত আব্দুস সালামের মেয়ে সোনিয়ার (৩০) শরীর ৪২ শতাংশ, ছেলে টুটুলের (২৫) ৬০ শতাংশ ও নাতনি মেহজাবিনের (৭) ৩৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তারা তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) ভোরে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরণের পর বাসায় আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এরপর তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম