ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আলোচিত সেই মা-অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৪,  10:46 AM

news image

নারায়ণগঞ্জে মা-অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রাজ আজ রবিবার। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি (সরকারি কৌঁসুলি) আব্দুর রহিম। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী, অ্যাডভোকেট কামাল হোসেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন। বাদীপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন জানান, ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে ২২ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অতিরিক্ত পিপি আব্দুর রহিমও বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।   ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ। তার হাতে ছিল গ্লাভস। আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে। ২০২৩ সালের জানুয়ারির সেই হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয় ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া আল জুবায়েদ স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম