ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬,  3:19 PM

news image

নারায়ণগঞ্জে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই জোড়া দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ। পরে হানিফ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে থাকা ৪ জন‌ মাদক বিক্রেতার কাছ থেকে ৯৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়ার থানার ডুলাহাজরার পূর্ব ডুমখালী গ্রামের মো. রুবেল (৩০) ও তার স্ত্রী মোছা. হীরামনি (২৬), ঈদগাঁ থানার গজালিয়া ইউনিয়নের পূর্ব ঈদগাঁ গ্রামের নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)। র‍্যাব- ১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম